News Flash

  • Home
  • Uncategorized
  • মিজো শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে আগরতলায় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুগ্ম সচিব
Image

মিজো শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে আগরতলায় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুগ্ম সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্থানে আশ্রিত মিজোরামের রিয়াং MIZOশরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তন ইস্যুতে খোঁজ খবর নিতে আগরতলায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সতেন্দ্র গর্গ৷ এদিন আগরতলায় তিনি বৈঠকে মিলিত হন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ মাহাত্মে, পুলিশের ডিআইজি নর্দান, পুলিশ সুপার মানিক লাল দাস, কাঞ্চনপুরের এসডিএম নান্টু রঞ্জন দাসের সাথে৷ বৈঠকে উপস্থিত ছিলেন, মিজোরাম সরকারের মামিত জেলার ডেপুটি কমিশনার লালবিক্সাঙ্গি, মিজোরাম সরকারের প্রধান সচিব (স্বরাষ্ট্র) রেনু শর্মা, শরণার্থীদের সংগঠনের নেতৃত্বরা৷
বৈঠকে শরণার্থী প্রত্যাবর্তনের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা তুলে ধরা হয়েছে৷ পাশাপাশি মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপগুলি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিজোরাম সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যাতে শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে সেই রাজ্যের সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে৷ এদিকে, ত্রিপুরা সরকারের প্রতিনিধিরাও দাবী জানিয়েছেন যাতে অবিলম্বে শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তন করা হয়৷ এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ইতিপূর্বেও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছেন৷ সম্প্রতি কাঞ্চনপুরের একটি গ্রামে শরণার্থীদের হামলার পরপরই রাজ্য সরকার এই বিষয়ে কেন্দ্রের কঠোর হস্তক্ষেপ দাবী করেছিল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top