News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের দেশে জঙ্গি মোকাবিলায় পাকিস্তানকে আরও তত্পর হতে হবে : কেরি
Image

নিজের দেশে জঙ্গি মোকাবিলায় পাকিস্তানকে আরও তত্পর হতে হবে : কেরি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): হক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলির  শুধু ভারত-পাকিস্তান সম্পর্ককেই John_Kerryখারাপ করছে না, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা কায়েম করায় মার্কিন  প্রয়াসেরও ক্ষতি করছে|  এই জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে পাকিস্তানকে | বুধবার একথা বলেন মার্কিন বিদেশসচিব জন কেরি| এদিন আইআইটি, দিল্লির এক সভায় পাকিস্তানকে নিজেদের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও কঠোর হতেও বলেন মার্কিন বিদেশসচিব| তিনদিনের ভারত সফরে আসা কেরি আরও জানান, হক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে আগের চেয়ে আরও জোরদার পদক্ষেপ করার ব্যাপারে পাক  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে| তাঁর স্পষ্ট মত, ডায়েশ, আল কায়েদা, লস্কর ও জয়েশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে কোনও একটি দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top