News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে বর্ষায় ফসলের ব্যাপক ক্ষতি দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, জখম শিশু
Image

কমলপুরে বর্ষায় ফসলের ব্যাপক ক্ষতি দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, জখম শিশু

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ আগষ্ট৷৷ মেঘ ভাঙ্গা বর্ষণে কমলপুরের বহু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি৷ পাহাড় ধসে মৃত দুই৷ জল STROMঢুকে মহকুমা ৫টি গ্রামে অসংখ্য মাটির দেওয়াল ভেঙ্গে পড়েছে৷ আমন ধানের ব্যাপক ক্ষতি৷ শরণার্থী শিবিরে ১২ পরিবার৷
সোমবার রাত্রে টানা চার ঘন্টা বর্ষনে কমলপুর মহকুমা অপরেশকর, নাকাশিপাড়া , পানবোয়া, শান্তিরবাজার সাবধান চৌধুরী পাড়া, মহারানীপুর, কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ অপরেশকর ভিলেজ কমিটি অন্তর্গত বাদুরখাঁ পাড়ায় ধস পরে এক পরিবারে দুজনের মৃত্যু হয়৷ মৃতরা হলেন জগন্নাথ দেববর্মা (৪৮) ও মনুকন্যা দেববর্মা (৩৮) এরা সম্পর্কে স্বামী স্ত্রী এদের ১৮ বছরের কন্যা চন্দ্রিকা দেববর্মা (১৮) পাশে ঘাটে থানায় অল্পেতে রক্ষা পায়৷ বর্তমান চন্দ্রিকা আহত অবস্থায় কমলপুর হাসপাতালে চিকিৎসাধীন৷ এলাকাবাসী জানান গতকাল রাত আট টা থেকে ৪/৫ ঘন্টা টানা বর্ষণ চলে৷ এর ফলে হঠাৎ করে পাহাড়ের জল এবং এলাকার অসংখ্য জলাশয় ভেঙ্গে গোটা এলাকায় প্লাবিত হয়৷ তার ঘন্টা ঘানেক পরে এলাকাবাসী খবর পায় জগন্নাথ দেববর্মার বাড়ীতে ধবস পরেছে পরিবারের সকলে গৃহবন্দী৷ এলাকাবাসী জল কাঁদা পেরিয়ে রাত ১টা নাগাদ উদ্ধার কার্য চালায়৷ আহত অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করে৷ কিন্তু মাটির স্তুপ থেকে জগন্নাথ এবং উনার স্ত্রী মনুকন্যা দেববর্মাকে মৃত অবস্থায় বের করে৷ পরে এলাকাবাসী অগিন্ননির্বাপক সংস্থার সাহায্যে রাতেই আহত চন্দ্রিকা সহ তার মা বাবার মৃতদেহ কমলপুর বিএসএম হাসপাতালের মর্গে পাঠায়৷ অন্যদিকে অপরেশকর, পানবোয়া, মহারানীপুর শান্তির বাজার সাবধান চৌধুরী পাড়া, মেথির মিয়া গ্রামে প্লাবিত হওয়ায় অসংখ্য বাড়ীঘরে জল ঢুকে পরে৷ ৩০টির উপর মাটির ঘর নষ্ট হয়ে যায়৷ ২০টির উপর মাছ চাষের জলাশয় ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয় সাধারন মানুষ৷ ক্ষতিগ্রস্ত মানুষ জানান, তাদের গরু, ছাগল, হাস, মুরগী শুকর জলের ত্তোড়ে ভেসে যায়৷ প্রায় ১৫০ হেক্টরের বেশী আমন ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকার ক্ষতিগ্রস্ত চাষীরা জানান৷ এদিকে মহকুমা শাসক শুভাশিষ দাসের নেতৃত্বে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক শুভাশিস দাস জানান ধসে মৃত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে৷ তাছাড়া সালেমা কৃষি মহকুমা রিপোর্ট দিলে জানা যাবে কৃষকদের অবস্থা৷ অন্যদিকে নাদফুল ভিলেজ কমিটি এবং মেথির মিয়া গ্রামের ১২ পরিবার মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে নাকফুল পঞ্চায়েতে এবং মেথির মিয়া সুকলে রাখা হয়েছে৷ প্রশাসনের তরফ থেকে তাদের চিড়া ঘর দেওয়া হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top