News Flash

  • Home
  • Uncategorized
  • অধ্যক্ষ আইন না মেনে ছয় বিধায়কের পদ বহাল রেখেছেন ঃ বীরজিৎ
Image

অধ্যক্ষ আইন না মেনে ছয় বিধায়কের পদ বহাল রেখেছেন ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ কংগ্রেস দলের ছয় বিধায়কের বিধায়ক পদ খারিজ করার জন্য প্রদেশ কংগ্রেসের BIRAJIT SINHAআবেদন খারিজ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী সিনহা বলেন, বিধানসভার অধ্যক্ষ আইন না মেনেই ছয় বিধায়কের বিধায়ক পদ বহাল রেখেছেন৷ তিনি আইন মানার বদলে দলীয় চাপের মুখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তবে এবিষয়ে প্রদেশ কংগ্রেস আদালতে যাবে কিনা সে বিষয়ে এখনই স্পষ্টভাবে কোন কিছু বলতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি৷ উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং কংগ্রেস এবং সিপিএম আঁতাত গঠন করার ফলে ত্রিপুরায় কংগ্রেস দলের বেশিরভাগ বিধায়ক দলত্যাগ করেন৷ তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ তাদের বিধায়ক পদ বহাল রাখার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন৷ কয়েক দফা শুনানির পর বিধানসভার অধ্যক্ষ সোমবার কংগ্রেস ছেড়ে আসা ছয় বিধায়কের বিধায়ক পদই বহাল বলে ঘোষণা করেন৷ তাতে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কংগ্রেস দল এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যবাসীকেও অভিনন্দন জানি- য়েছেন৷ এদিকে, কংগ্রেস দল ছেড়ে যাওয়া ছয় বিধায়ককে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়ায় তৃণমূল কংগ্রেস দারুণভাবে লাভবান হয়েছে৷ কংগ্রেস মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ আসন্ন ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরো শোচনীয় পরাজয়ের মুখে পড়ার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top