News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের মিথ্যা প্রতিশ্রুত দিয়ে যুবতির সঙ্গে সহবাসের অভিযোগ
Image

বিয়ের মিথ্যা প্রতিশ্রুত দিয়ে যুবতির সঙ্গে সহবাসের অভিযোগ

জঙ্গিপুর, ৩০ অগাস্ট (হি.স.) : বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুবতির সঙ্গে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে| RAPE VICTIMঅভিযুক্ত যুবকের নাম জইদুর ইসলাম| ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শ্রুতি থানার গাজিপুর গ্রামের| মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের শ্রুতি থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতি|
যুবতির অভিযোগ, একবছর আগে জইদুরের সঙ্গে পরিচয় হয় তাঁর| এরপর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাঁদের| জইদুর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয় বলেও জানায় যুবতির| এমনকী, নানা অছিলায় বাড়িতে ডেকে তাঁর সঙ্গে টানা ৮ মাস সহবাস করা হত বলে অভিযোগ| যুবতির দাবি, জইদুরের সঙ্গে সহবাসের জেরেই গর্ভবতী হন তিনি| যুবতির বয়ান অনুযায়ী, সম্প্রতি জইদুর তাঁকে গর্ভপাত করানোর কথা বলেন এবং বিয়ে করতে অস্বীকার করেন| এরপরই পরিবারের সঙ্গে গিয়ে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতি| ঘটনার পর থেকে জইদুর পলাতক| তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top