News Flash

  • Home
  • Uncategorized
  • তিলোত্তমায় গণধর্ষণের পর গলা টিপে খুন কিশোরীকে, ধৃত ২ ওলা চালক
Image

তিলোত্তমায় গণধর্ষণের পর গলা টিপে খুন কিশোরীকে, ধৃত ২ ওলা চালক

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): নক্ক্যারজনক ঘটনা তিলোত্তমায়| রাতের কলকাতায় ১২ বছর বয়সি কিশোরীকে গণধর্ষণ করে rapelogoখুন করল ২ ওলা ক্যাবের চালক| ঘটনায় অভিযুক্ত শঙ্কর সিং ও গুডডু সাউ নামে ২ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ| পুলিশের দাবি, অপরাধের কথা কবুল করেছে দু’জনেই|
পুলিশ জানিয়েছে, নির‌্যাতিতা কিশোরী তাঁর মায়ের সঙ্গে ব্রেবোন রোডের ফুটপাথে থাকত| একটি খাবারের দোকানে বাসন মাজার কাজ করেন তার মা| পুলিশি জেরায় ২ ধর্ষক জানিয়েছে, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় ব্রেবোন রোডের ফুটপাথ থেকে ওই কিশোরীকে জোর করে গাড়িতে তোলে তারা| এরপর গাড়ি নিয়ে তারা সোজা চলে যায় পার্কস্ট্রিট ফ্লাইওভারে| ফ্লাইওভারে গাড়ি থামিয়ে সারারাত গণধর্ষণ করা হয় ওই কিশোরীকে| এরপর বুধবার ভোর ৫টা নাগাদ কিশোরীকে গলা টিপে খুন করে তপসিয়া খালের কাছে ফেলে পালিয়ে যায় তারা| ঘটনার তদন্তে নেমে ওলা ক্যাবের চালক শঙ্কর সিং ও গুডডু সাউকে গ্রেফতার করেছে পুলিশ| কিশোরীর নগ্ন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top