News Flash

  • Home
  • Uncategorized
  • টেপানিয়ায় হাসপাতালের পাশের জঙ্গলে গণহারে কবর সদ্যোজাত শিশুর মৃতদেহ, উদ্ধার কঙ্কাল
Image

টেপানিয়ায় হাসপাতালের পাশের জঙ্গলে গণহারে কবর সদ্যোজাত শিশুর মৃতদেহ, উদ্ধার কঙ্কাল

বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ৩০ আগষ্ট৷৷ টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতাল চত্বরে সদ্যোজাত শিশুর মৃতদেহ কবর SCALITONদেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল সহ আশেপাশের এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ স্থানীয় জনগণের অভিযোগ হাসপাতালের চারিদিকে ২০-২৫টি মৃত শিশুর কবর দেওয়া হয়েছে৷ হাসপাতাল সুপারের জ্ঞাতসারেই চলছে এই ঘটনা৷ সোমবার স্থানীয় লোকজন সদ্যোজাত মৃত শিশুর কবর দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে হাসপাতালের এক সাফাইকর্মীকে৷ এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে৷ মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় লোকজন হাসপাতাল চত্বরে লোকজন হাসপাতাল চত্বরে কবর খোঁজার কাজ শুরু করে৷ বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
দিনের পর দিন মৃত শিশুদের মাটির নিচে কবর দেওয়ার বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েছেন হাসপাতালের সুপার শিবপদ চক্রবর্তী৷ এই বিষয়ে তিনি কোন সদোত্তর দিতে পারেননি৷ সোমবারের ঘটনার পর হাসপাতাল চত্বর থেকে পালিয়ে আসেন তিনি৷ মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা একই ইস্যুতে তাকে ঘেরাও করে৷ বিষয়টি জানানো হয় জেলা স্বাস্থ্য আধিকারীককে৷ এদিন স্থানীয় জনগণ একজোট হয়ে হাসপাতাল চত্বরে জঙ্গলে কবর খোঁজার কাজ শুরু করে৷ মাটির নিচ থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি কঙ্কাল৷ এরপর গোটা এলাকাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ হাসপাতালের লাশ রুম থাকা সত্ত্বেও শিশুর মৃতদেহ কেন জঙ্গলে কবর দেওয়া হচ্ছে এই প্রশ্ণ উঠেছে জনমনে৷ এই ঘটনার পিছনে বড় রকমের কোন রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তারা৷ বিষয়টি জানানো হয়েছে পুলিশকেও৷ যদিও এই বিষয়ে পুলিশ তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে খবর৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top