News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গাকে পরিচ্ছন্ন করার বার্তা নিয়ে সাঁতরে কানপুর থেকে বারাণসী যাচ্ছে ১১ বছরের শ্রদ্ধা
Image

গঙ্গাকে পরিচ্ছন্ন করার বার্তা নিয়ে সাঁতরে কানপুর থেকে বারাণসী যাচ্ছে ১১ বছরের শ্রদ্ধা

কানপুর, ৩০ আগস্ট (হি.স.) : কেন্দ্র সরকারের গঙ্গা বাঁচাও অভিযানে সামিল হলেন কানপুরের জলপরী শ্রদ্ধা শুক্লা| গঙ্গাকে ganga-riverপরিচ্ছন্ন করার বার্তা নিয়ে কানপুর থেকে সাঁতার কেটে বারাণসী যাচ্ছে ১১ বছরের এই খুদে সাঁতারু | গত রবিবার থেকেই তার যাত্রা শুরু হয়েছে| আগামী ১০ দিনের মধ্যে ৫৭০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে চাইছে সে | যা সে সহজেই পাড়ি দিতে পারবে বলে আশাবাদী|
বর্ষার এই মরশুমে গঙ্গার জল অনেক বেড়ে গিয়েছে, স্রোতও ভালই রয়েছে| এই অবস্থায় এই ঝুকিপূর্ণ অভিযানের শুরুতে তাকে উত্সাহ দিতে বহু মানুষ হাজির ছিলেন গঙ্গাবক্ষে| শ্রদ্ধার যাতে কোনওরকম বিপদ না হয় তা নিশ্চিত করার জন্য তার সঙ্গে যাচ্ছে দুটি নৌকা| সেই নৌকাদুটিতে চিকিত্সক, চার জন মাঝি, একজন লাইফগার্ড এবং খাবার আছে|
৬ বছর বয়স থেকেই নিয়মিত দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া শ্রদ্ধার ঠাকুর্দার সঙ্গে গঙ্গায় সাঁতার কাটা শুরু দু বছর বয়স থেকেই| বাবা ললিত শুক্লাএখন তার প্রশিক্ষক| অলিম্পিকে ১৩ বার ম্যারাথনে দৌড়নোর সমান এই সুদীর্ঘ পথ সাঁতরে পাড়ি দিয়ে জাতীয় রেকর্ড গড়তে চাইছে শ্রদ্ধা| তার পরবর্তী লক্ষ্য ইংলিশ চ্যানেল জয় করা এবং অলিম্পিকে যোগ দেওয়া|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top