News Flash

  • Home
  • Uncategorized
  • আচমকা এসএসকেএম হাসপাতালে মমতা, কড়া বার্তা ডিরেক্টরকে
Image

আচমকা এসএসকেএম হাসপাতালে মমতা, কড়া বার্তা ডিরেক্টরকে

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): পরিষেবা ঠিকমতো দেওয়া না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে| এসএসকেএম হাসপাতালের mmamataডিরেক্টরকে কড়া সুরে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| চিকিত্সায় গাফিলতিতে রোগীমৃতু্যকে ঘিরে রণক্ষেত্র এসএসকেএম হাসপাতাল| রোগীর আত্মীয়দের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা গড়ায় হাতাহাতি ও মারধরে| এরকম অগ্নিগর্ভ পরিস্থিতিতে মঙ্গলবার আচমকা হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
রোগীদের পরিষেবা দেওয়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ঠিকমতো পরিষেবা দেওয়া না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে| এদিন আচমকা ভিজিটে হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী|
প্রবল জ্বর নিয়ে রবিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ভবানীপুরের বাসিন্দা আশোক রাম (২৩) নামে এক যুবক| সোমবার সন্ধেয় হাসপাতালেই তাঁর মৃতু্য হয়| এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগে অশোকের পরিবারের লোকজন ডুনিয়র ডাক্তারদের উপর চড়াও হন বলে অভিযোগ| শুরু হয় দু’পক্ষের মধ্যে হাতাহাতি| এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top