News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
Image

আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ আরও বেশি সংখ্যাক বিমান চালানোর মধ্য দিয়ে গোটা দেশের সঙ্গে ত্রিপুরার AGARTALA AIRPORTযোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে৷ আগরতলা বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্য সফরকালে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা৷ অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা মঙ্গলবার রাজ্য সফর করেছেন৷ সফরকালে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার ও পরিবহনমন্ত্রী মানিক দে’র সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত করেন৷ সাক্ষাথকার কালে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করা হয় আগরতলা কলকাতা ও আগরতলা গুয়াহাটি স্বল্প দূরত্বে বিমান সংস্থা গুলি অধিক ভাড়া আদায় করে চলেছে৷ অসামরিক বিমান প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা আশ্বস্ত করে বলেছেন, আরো অধিক সংখ্যক স্পাইসজেডের বিমান চালুর মধ্য দিয়ে ত্রিপুরার সঙ্গে দেশের অন্যান্য স্থানের যোগাযোগ ব্যবস্থা সহজতর করা হবে৷ আগরতলা বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে৷ ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ আগরতলা বিমান বন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নামানুসারে নামাকরণের জন্য তিনি প্রস্তাব করেছেন৷ শীঘ্রই আগরতলা বিমানবন্দর আন্তর্জাতিক বিমান বন্দরের রূপ নিতে চলেছে বলেও আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী৷ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরই বাংলাদেশ ও ব্যাঙ্ককের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে৷
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী যশোবন্ত সিং রাজ্য সফরকালে বিজেপির দলীয় কার্যালয়েও যান৷ সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করেন৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যে বিমান পরিষেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী যশোবন্ত সিং রাজ্যবাসীকে বিমান পরিষেবা উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়িত হলে পার্বত্য ত্রিপুরা যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে অনেকটাই উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top