News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাভাবিক ছন্দে ফিরছে ভূস্বর্গ, অধিকাংশ জায়গা থেকে উঠল কারফিউ
Image

স্বাভাবিক ছন্দে ফিরছে ভূস্বর্গ, অধিকাংশ জায়গা থেকে উঠল কারফিউ

শ্রীনগর, ২৯ আগস্ট (হি.স.): ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর উপত্যকা| টানা ৫১ দিন পর সোমবার, ভূস্বর্গের J&Kঅধিকাংশ জায়গা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে| তবে পুলওয়ামা জেলা এবং শ্রীনগরের নওহাট্টা এবং মহারাজগঞ্জে কারফিউ বহাল থাকছে| বহাল থাকছে ১৪৪ ধারাও| যার ফলে ১০ জন বা তার বেশি মানুষ জমায়েত হতে পারবেন না| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, `পুলওয়ামা এবং শ্রীনগরের নওহাট্টা এবং মহারাজগঞ্জ ছাড়া কাশ্মীরের অধিকাংশ জায়গা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে|’
গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| সংঘর্ষে এখনও পর্যন্ত ৭০ জনের প্রাণ গিয়েছে| রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা দিয়ে বলেছিলেন, `একতা ও মমতা এই দুই মন্ত্রে কাশ্মীরের অচলাবস্থা দূর করা হবে|’ এর পরদিনই অধিকাংশ জায়গা থেকে কারফিউ তুলে নেওয়া হল

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top