News Flash

  • Home
  • Uncategorized
  • ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.) : ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী mosquitমমতা বন্দ্যোপাধ্যায়| চিকিত্সায় গাফিলতি কোনওভাবে বরদাস্ত করা হবে না| বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ডেঙ্গি নিয়ে বলতে গিয়ে সোমবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পাশাপাশি তিনি বলেন, ডেঙ্গির প্রাদুর্ভাব অন্যবারের তুলনায় এবারে বেশি| তার জন্য সবাইকে সচেতন হতে হবে| বাংলা স্বাস্থ্যে এক নম্বর| তবে মৃতু্যর ঘটনা দুর্ভাগ্যজনক|

পাশাপাশি তিনি জানান, ডেঙ্গি নিয়ে স্কুল, কলেজ সর্বত্র সচেতন করা হয়েছে| পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে বলা হয়েছে পৌর এলাকাগুলি ভালো করে মনিটরিংয়ের জন্য| বিশেষ করে শ্রীরামপুর, বিধাননগর পৌর এলাকাগুলিকে ভালো করে দেখাশোনা করতে বলা হয়েছে| এছাড়া হুগলী ও উত্তর ২৪ পরগনা এলাকায় আরও সাবধানে থাকতে হবে| এরপর থেকে এই দুটি জেলায় মোকাবিলা করতে হবে প্রথম থেকে| সোমবার থেকে ৫ সেপ্টেম্বর পর‌্যন্ত ব্লকে ব্লকে ডেঙ্গি নিয়ে সচেতনতা গড়ে তোলার নির্দেশও দিয়েছেন তিনি| পাশাপাশি জানান, ৪১টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠলেও এখনও পর‌্যন্ত ৩০টায় কাজ হচ্ছে| চিকিসক যে পর‌্যাপ্ত পরিমাণে নেই তাও স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী| ডেঙ্গি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার মধ্যে বাগবিতন্ডা হয় বিধানসভা কক্ষে| আবদুল মান্নান বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিন একজন মানুষও বিনা চিকিত্সায় মারা যাবে না| মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন| কিন্তু উনি বললে আমি মেনে নিতে বাধ্য নই| এদিকে কংগ্রেস নেতা মানস ভুঁইঞা ডেঙ্গি নিয়ে ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top