News Flash

  • Home
  • Uncategorized
  • মুর্শিদাবাদ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত স্বাস্থ্য সচিবের
Image

মুর্শিদাবাদ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত স্বাস্থ্য সচিবের

বহমরপুর, ২৯ আগস্ট (হি.স.) : মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি| westbengalপাশাপাশি সোমবার তদন্ত শুরু করল রাজ্য স্বাস্থ্য দফতরও| স্বাস্থ্য সচিব আর এস শুক্লার নেতৃত্বে এই তদন্ত কমিটিতে রয়েছেন পূর্ত দফতরের মুখ্য সচিব, অগ্নিনির্বাপক দফতরের সচিব ও বিদু্যত্ দফতরের সহকারী সচিব| এদিন দীর্ঘক্ষণ বৈঠক করার পরে হাসপাতাল ঘুরে দেখেন আর এস শুল্কা| পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু করেছি| আমরা ঘুরে দেখে গেলাম| রাজ্য সরকারের কাছে আমাদের রিপোর্ট জমা দেব|
পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের সমস্ত হাসপাতালেই অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখে কাজ শুরু করা হয়েছে| এখানেও কাজ শুরু হবে| ঘটনায় কাউকে সাসপেন্ড করা হচ্ছে কি না তা জানতে চাইলে আর এস শুল্কা বলেন, রিপোর্ট জমা দিচ্ছি| পরবর্তী ধাপেই সে ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে| এদিকে, সূত্রের খবর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য সচিব|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top