News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধর্ষণের ঘটনাকে ঘিরে কৈলাসহরে রাজনৈতিক চাপানউতোর
Image

মহিলাকে ধর্ষণের ঘটনাকে ঘিরে কৈলাসহরে রাজনৈতিক চাপানউতোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ কৈলাসহরের চন্ডীপুর ব্লকের ধনবিলাসপুর গ্রাম পঞ্চায়েতে এক মহিলাকে ধর্ষণের rapelogoঘটনাকে পঁুজি করে বিজেপি ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে৷ এনিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে৷
ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা একের পর এক বৃদ্ধি পেয়ে চলেছে৷ কৈলাসহরের চন্ডীপুর ব্লকের ভাগ্যপুর গাঁও সভায় তিন সন্তানের জননী ধর্ষিতা হয়েছে৷ মহিলা মনসামঙ্গল পঁুথি পড়ে বাড়িতে ফিরছিলেন৷ তখন রাত প্রায় একটা৷ মহিলাকে একা পেয়ে প্রতিবেশী কলেজ পড়ুয়া এক ছাত্র আটক করে ধর্ষণ করে৷ পরদিন মহিলার বাড়িতে আসে নিপেশ মালাকার নামে এক যুবক৷ সে ঘটনার সুষ্ঠু মীমাংসা করে দেবে বলে জানায়৷ বিনিময়ে তার সঙ্গেও যৌন মিলন করতে হবে বলে জানায়৷ ধর্ষিতা মহিলা তাতে তীব্র আপত্তি জানান৷ মহিলার ঘরের ভিতরেই ওই পাষন্ড তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে৷ মহিলা চিৎকার করলে সে পালিয়ে যায়৷ মহিলা নাকি বিজেপি দলের সমর্থক৷ ঘটনার খবর পেয়ে বিজেপি নেতারা মহিলার বাড়িতে ছুটে যান৷ তারাও রাজনৈতিক নগ্ণ খেলায় মত্ত হয়ে উঠেন বলে অভিযোগ৷ মহিলাকে বিজেপির অফিসে নিয়ে যাওয়া হয়৷ তাকে পরামর্শ দেওয়া হয় ঘটনায় জড়িত দুজনের সঙ্গে আরো দুজন সিপিএমের প্রভাবশালী নেতার নামে থানায় অভিযোগ দায়ের করার জন্য৷ বিজেপি নেতারাই নাকি এফআইআর এর জন্য আবেদনপত্র লিখে মহিলার স্বাক্ষর সংগ্রহ করে মহিলাকে দিয়ে থানায় পাঠান৷ মামলাটি কৈলাসহর মহিলা থানা থেকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়৷ আদালত ১৬৪ ধারায় মহিলার জবানবন্দী রেকর্ড করেছে৷ পুলিশ অভিযুক্ত ৪জনকেই খঁুজছে৷
এদিকে, শাসকদলের নেতা পরিমল শীল এব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি এবং অপর নেতা মহিতোষ দাস কোনভাবেই ঘটনায় জড়িত নন৷ বিজেপি দল ষড়যন্ত্র করে মহিলাকে দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে৷ মহিলা নাকি নিজেই এব্যাপারে অনেকের কাছে এব্যাপারে অনুশোচনা করেছেন বলেও পরিমলবাবু জানান৷
মহিলাদের জন্য আইনী অধিকারের দরজা যথেচ্ছ পরিমাণে খুলে দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একাংশ মহিলা এই আইনের মারাত্মক অপব্যবহার করে চলেছেন৷ মিথ্যা মামলায় ফাঁসিয়ে বহু পুরুষকে আদালতের কাঠগড়ায় এমনকি শাস্তি পেতে বাধ্য করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top