News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘের স্বয়ংসেবকদের সমাজ পরিবর্তনে সহযোগী হয়ে উঠতে হবে, আহ্বান আরএসএস প্রধানের
Image

সংঘের স্বয়ংসেবকদের সমাজ পরিবর্তনে সহযোগী হয়ে উঠতে হবে, আহ্বান আরএসএস প্রধানের

লখনউ, ২৮ আগস্ট (হি.স.) : সংঘের স্বয়ংসেবকদের সমাজ পরিবর্তনে সহযোগী হয়ে উঠতে হবে| সংঘের কাজকর্ম অনেক rssবেড়েছে| এজন্য এই পরিবর্তনে সমাজও আমাদের কাছে বেশি আশা করে বলে মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ডাঃ মোহনরাও ভাগবত| শনিবার এখানকার নিরালানগরের মাধব সভাগৃহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বস্তি প্রমুখদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন| অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ পরিবর্তনে স্বয়ংসেবকদের দায়িত্ব অনেক বেশি| সমাজের পরিবর্তনের প্রয়োজন আছে, এটা সবাই মনে করেন| কিন্তু সবার আগে নিজেদের পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজের পরিবর্তন করার জন্য তিনি আহ্বান জানান| তিনি আরও বলেন, সমাজকে নিজের ক্ষমতায় দঁাড় করাতে হবে| সরকারি সাহায্য বা অনুদান ছাড়াও সমাজের পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মনে করেন| তিনি বলেন, প্রথমে বস্তি এলাকায় আগে সংগঠনের শাখা তৈরি করতে হবে| সংঘের জন্য ব্যক্তি তৈরি করার পরিবেশ তৈরি করতে হবে| পরে তা বস্তি থেকে মহল্লার দিকে এগিয়ে যেতে হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top