News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথ সাংবাদিক সম্মেলনে আইএনপিটি, এনসিটি ও টিপিএফ’র অভিযোগ, আগরতলায় সংঘর্ষের পর উপজাতিরা আতঙ্কে, অভয় দিতে ব্যর্থ রাজ্য সরকার
Image

যৌথ সাংবাদিক সম্মেলনে আইএনপিটি, এনসিটি ও টিপিএফ’র অভিযোগ, আগরতলায় সংঘর্ষের পর উপজাতিরা আতঙ্কে, অভয় দিতে ব্যর্থ রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ ২৩/৮ এর ঘটনার পর আতঙ্কে অনেক জনজাতি অংশের লোকজন আগরতলা Press Meetশহর ছেড়ে চলে গেছেন৷ এর মধ্যে বিভিন্ন পেশার লোকজন ছাড়াও অধিকাংশই রয়েছেন ছাত্রছাত্রী৷ এই জনজাতি অংশের লোকজনদের অবিলম্বে শহরে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানাল আইএনপিটি, এনসিটি এবং টিপিএফ দল৷ শুধু তাই নয়, এইক্ষেত্রে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়সীমাও বেধে দিলেন এই তিন দলের নেতৃত্ব৷ একই সঙ্গে মঙ্গলবারের ঘটনার সিবিআই তদন্তেরও দাবী জানিয়েছে এই তিনটি দলের নেতৃবৃন্দ৷
এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইএনপিটি, এনসিটি এবং টিপিএফ দলের পক্ষে পাতালকন্যা জমাতিয়া জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে এই দাবি মানা না হলে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷
অন্যদিকে, আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল এদিন, সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার জন্য দায়ী রাজ্য সরকার৷ ঐদিন, পুলিশ প্রশাসন ছিল সম্পূর্ণ নিষ্ক্রীয়৷ পুলিশের চোখের সামনেই এসব হয়েছে৷ তিনি ঐদিনের ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত৷ তা জাতী উপজাতি উভয় অংশের জনগণের জন্য বিপজ্জনক৷ রাজ্য সরকার মিছিলের নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল সেদিন৷ এদিকে, আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা অভিযোগ করেন রাজ্য সরকার ঐ ঘটনার পর উপজাতি অংশের জনগণকে অভয় দিতে ব্যর্থ৷ পুলিশের গাড়িতে করে কিংবা এসকর্ট করে আগরতলা, উদয়পুর সহ বিভিন্ন শহর থেকে উপজাতি অংশের জনগণ যারা কর্মসূত্রে বা পড়াশোনার জন্য অবস্থান করছেন তাদের বাড়ি ঘরে পৌঁছে দিচ্ছে৷ এথেকেই প্রমাণিত হয়েছে রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ৷ পাশাপশি শ্রীদেববর্মা এও আশঙ্কা করেছেন এই ধরনের উদ্যোগের পেছনে রাজ্য সরকারের কোন বদ উদ্দেশ্য রয়েছে কিনা৷ এদিন সাংবাদিক সম্মেলনে এনসিটি নেতা অনিমেশ দেববর্মা মঙ্গলবারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি তিনি রাজ্যের সমস্ত অংশের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top