News Flash

  • Home
  • Uncategorized
  • মুর্শিদাবাদ মেডিক্যালে ভয়াবহ আগুন, হত আয়া সহ ৩
Image

মুর্শিদাবাদ মেডিক্যালে ভয়াবহ আগুন, হত আয়া সহ ৩

বহরমপুর, ২৭ আগস্ট (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে| শনিবার হাসপাতালের তিনতলায় fire phtoশিশুবিভাগের মেডিসিন ওয়ার্ডে আগুন লাগে| আগুন লাগা মাত্রই তড়িঘড়ি হাসপাতাল থেকে বাইরে বের করে আনা হয় সদ্যোজাত ও শিশুদের| খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ততক্ষণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| কালো ধেঁায়ায় ভরে যায় চার দিক| অগ্নিকাণ্ডে মৃতু্য হয়েছে আয়া সহ ৩ জনের| এছাড়া ৬ দিনের এক শিশুর খেঁাজ মেলেনি| ধেঁায়ায় বেশ কয়েকটি শিশুও অসুস্থ হয়ে পড়েছে| ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি|
আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ভিআইপি ক্যাবিনে শর্টসার্কিট থেকে লেগে থাকতে পারে আগুন| হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও চিকিত্সকরা| হাসপাতালের সিকিউরিটি ইন-চার্জ অসিত কুমার মণ্ডল জানিয়েছেন, সব রোগীদের নিরাপদে বের করে আনা হয়েছে| বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি|
এই ঘটনা কলকাতার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে| ২০১১ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় আমরি হাসপাতালে আগুন লেগে ৯২ জনের মৃতু্য হয়েছিল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top