News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ কনস্টেবল, এখনও তপ্ত ভূস্বর্গ
Image

পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ কনস্টেবল, এখনও তপ্ত ভূস্বর্গ

শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক পুলিশ কনস্টেবল| মৃত terroristtriপুলিশ কর্মীর নাম খুরশিদ আহমেদ গানাই| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ পুলওয়ামা জেলার কোইল এলাকায়, দুধ নিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই পুলিশ কর্মী| তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা| ঘটনাস্থলেই মৃতু্য হয় ওই পুলিশ কর্মীর| পুলিশের তরফে এদিনই তঁাকে শেষ শ্রদ্ধা জানানো হয়|
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| তারই মধ্যে চলতি সপ্তাহে পরপর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে| তপ্ত কাশ্মীরের পরিস্থিতি শান্ত হওয়ার নামই করছে না| বুরহানের মৃতু্যর প্রতিবাদে বিক্ষোভে নেমে এখনও পর্যন্ত ৭০ জনের মৃতু্য হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top