আঙ্কারা, ২৭ আগস্ট (হি.স.) : রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে তুরস্ক স্কোয়াড থেকে বাদ পড়লেন বার্সেলোনার
মিডফিল্ডার আরদা তুরান| সেই সঙ্গে দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুরাক ইলমাজকেও স্কোয়াডে নেওয়া হয়নি বলে জানা গিয়েছে| ইউরো ২০১৬র গ্রুপ পর্ব থেকে বাজে পারর্ফম করায় তুর্কিরা ছিটকে গিয়েছিল|
গত ইউরো আসরে তুরস্কের সমর্থকদের হতাশ করেন তুরান| ফলে কোচ ফাতি তারিম বার্সার এই তারকার ওপর আস্থা রাখতে পারেননি|
আগামী বুধবার রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে তুরস্ক| পরে বিশ্বকাপ ২০১৮র বাছাইপর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও খেলবে তারা|
তুরস্ক স্কোয়াড:
গোলরক্ষক: হারুন তেকিন, অনুর কিভ্রাক, ভলকান বাবাক্যান|
ডিফেন্ডার: আহমেত অগুজ, আহমেত ক্যালিক, সেনার ওজবেরাকলি, হাসান আলি কালদিরিম, ইসমাইল কয়বাসি, কাগলার সয়য়ানচু, সারডার আজিজ|
মিডফিল্ডার: হাকান কালহানওগলু, ইরফান ক্যান কাভেচি, মেহমেত তোপাল, ওজান তুফান, সালেহ উচান, ভলকান সেন , নুরি শাহিন, এমার মোর, ওগুজাহান ওজায়াকুপ, ওলকে সাহান, গোকহান তোরে, চেনজিক আন্ডার|
স্ট্রাইকার: চেন্ক তোসুন, ইউনুস মালি, এনেস উনাল |
তুরস্ক স্কোয়াড থেকে বাদ পড়লেন বার্সেলোনার মিডফিল্ডার আরদা তুরান
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















