News Flash

  • Home
  • Uncategorized
  • মিশনারিজ অফ চ্যারিটিতে পালিত হল মাদার টেরেজার ১০৬-তম জন্মদিন
Image

মিশনারিজ অফ চ্যারিটিতে পালিত হল মাদার টেরেজার ১০৬-তম জন্মদিন

কলকাতা, ২৬ আগস্ট (হি.স.) : শ্রদ্ধায় স্মরণে মাদার টেরেজার ১০৬-তম জন্মদিন পালন করল মিশনারিজ অফ চ্যারিটি |

MOTHER TERESA WASHINGTON, DC JUNE 10, 1995
MOTHER TERESA
WASHINGTON, DC
JUNE 10, 1995

জন্মবার্ষিকীতে মাদারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে শুক্রবার সকালে সেখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়|
৪ সেপ্টেম্বর মাদার টেরেজাকে সেন্টহুড উপাধি দিতে চলেছে ভ্যাটিক্যান সিটির ক্যাথলিক গির্জা| ওইদিন উত্সবের আমেজ থাকবে সেখানে| আর মাদারের সেন্টহুড উপাধি উপলক্ষে ভারতীয় ডাকবিভাগ উন্মোচন করবে ডাকটিকিট, কয়েন ও মূর্তির| ২ সেপ্টেম্বর সেগুলি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| কয়েনের মধ্যভাগে থাকবে নীল পাড়ের সাদা শাড়ি পরিহিত মাদার টেরেজার ছবি| তাঁর নামের উল্লেখ থাকবে সেখানে| সেখানে লেখা থাকবে কলকাতার সন্ত টেরেজা|
১৯২৯ সালে মাদার টেরেজার ভারতে আগমন| তখনও তিনি মাদার টেরেজ়া হিসেবে পরিচিতি পাননি| ভারতের আগমনের পরেই প্রথমদিকে তিনি দার্জিলিঙে প্রশিক্ষণ নেন কিছুদিনের জন্য| বাংলা শিখে সেখানকার একটি স্কুলে পড়াতে শুরু করেন| এরপর চলে আসেন কলকাতায়| দুস্থদের সেবায় নিয়োজিত করেন নিজেকে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top