News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান পরিস্থিতিতে ভারতের দিকে তাকিয়ে সারা বিশ্ব : মোহন ভাগবত
Image

বর্তমান পরিস্থিতিতে ভারতের দিকে তাকিয়ে সারা বিশ্ব : মোহন ভাগবত

লখনউ, ২৬ আগস্ট (হি.স.) : আজ সারা বিশ্বেই মহাভারতের পরিস্থিতি তৈরি হয়েছে| বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্ব ভারতের mohan-bhagwatদিকে তাকিয়ে আছে | শুক্রবার উত্তর প্রদেশে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘচালক ডা. মোহন ভাগবত| আজ উত্তর প্রদেশের নিরালানগরের মাধব ভবনে আয়োজিত আরএসএস-এর আধিকারীদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি| এদিনের বৈঠকে রাজ্যে আরএসএস-এর পদাধীকারি আধিকারীরা ছাড়াও অন্য একাধিক সহসংগঠনের অধিকারীরাা উপস্তিত ছিলেন|
সেখানে এই পরিস্থিতিতে সঙ্ঘ কাজের গতি আরও বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ্য করেন মোহন ভাগবত| তিনি বলেন, এর জন্য আরএসএসের শাখা সংগঠনগুলি একত্রে কাজ করবে| তিনি ভারতের বিকাশের কথা বলতে গিয়ে বলেন, ভারতের বিকাশের জন্য গ্রামের উন্নতি প্রয়োজন| এদিন তার বক্তব্যে উঠে আসে সারা দেশে বেড়েচলা দলিত নিপীড়নের বিষয়টি| এ প্রসঙ্গে তিনি বলেন, পুরো সমাজ জাতপাতের সমস্যা থেকে মুক্ত হতে চায় | কিন্তু তথাকথিত কিছু লোক এই বিষয় থেকে বেড়িয়ে আসতে পারছে না|
এদিনের বৈঠকে সঙ্ঘ কাজের প্রসারের উপর বিশেষ জোর দেন সরসঙ্ঘচালক| তিনি কার‌্যকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নিজেদের গুণ বৃদ্ধি করে কীভাবে সংগঠনের কাজ বাড়ানো যায় তা নিয়ে| পাশাপাশি তিনি সকর্ত করেন যাতে কোনওভাবেই স্বয়ংসেবকদের নিজেদের মধ্যেই বিরোধ না বাধে তা নিয়েও| পাশাপাশি শাখায় স্বংয়সেবকদের গুণের বিকাশ ঘটানোর দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top