News Flash

  • Home
  • Uncategorized
  • তুরস্ক স্কোয়াড থেকে বাদ পড়লেন বার্সেলোনার মিডফিল্ডার আরদা তুরান
Image

তুরস্ক স্কোয়াড থেকে বাদ পড়লেন বার্সেলোনার মিডফিল্ডার আরদা তুরান

আঙ্কারা, ২৭ আগস্ট (হি.স.) : রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে তুরস্ক স্কোয়াড থেকে বাদ পড়লেন বার্সেলোনার arda-turan-মিডফিল্ডার আরদা তুরান| সেই সঙ্গে দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুরাক ইলমাজকেও স্কোয়াডে নেওয়া হয়নি বলে জানা গিয়েছে| ইউরো ২০১৬র গ্রুপ পর্ব থেকে বাজে পারর্ফম করায় তুর্কিরা ছিটকে গিয়েছিল|
গত ইউরো আসরে তুরস্কের সমর্থকদের হতাশ করেন তুরান| ফলে কোচ ফাতি তারিম বার্সার এই তারকার ওপর আস্থা রাখতে পারেননি|
আগামী বুধবার রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে তুরস্ক| পরে বিশ্বকাপ ২০১৮র বাছাইপর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও খেলবে তারা|
তুরস্ক স্কোয়াড:
গোলরক্ষক: হারুন তেকিন, অনুর কিভ্রাক, ভলকান বাবাক্যান|
ডিফেন্ডার: আহমেত অগুজ, আহমেত ক্যালিক, সেনার ওজবেরাকলি, হাসান আলি কালদিরিম, ইসমাইল কয়বাসি, কাগলার সয়য়ানচু, সারডার আজিজ|
মিডফিল্ডার: হাকান কালহানওগলু, ইরফান ক্যান কাভেচি, মেহমেত তোপাল, ওজান তুফান, সালেহ উচান, ভলকান সেন , নুরি শাহিন, এমার মোর, ওগুজাহান ওজায়াকুপ, ওলকে সাহান, গোকহান তোরে, চেনজিক আন্ডার|
স্ট্রাইকার: চেন্ক তোসুন, ইউনুস মালি, এনেস উনাল |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top