ওয়াশিংটন, ২৬ আগস্ট (হি.স.) : জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আরও একবার পাকিস্তানকে চাপ দিল
আমেরিকা| ভালো জঙ্গি বা খারাপ জঙ্গি বলে কিছু হয়না| প্রতিটি জঙ্গিগোষ্ঠীকে উপড়ে ফেলতে হবে| জঙ্গিদের কাছে পাকিস্তান যেন স্বর্গরাজ্য হয়ে না ওঠে| এজন্য সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদকে সতর্ক করল ওয়াশিংটন|
বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডেউ সাংবাদিকদের বলেন, পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে উদ্বিগ্ন আমেরিকা| পাকিস্তান কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, সে বিষয়েই প্রশ্ন তোলে ওয়াশিংটন| পাশাপাশি পাকিস্তান যেন জঙ্গিদের মুক্তাঞ্চল না হয়, সে বিষয়েও বার বার সতর্ক করা হয়েছে ইসলামাবাদকে| তিনি আরও বলেন, জঙ্গিদের খতম করতে যেন কোনও ভাগ-বিচার করা না হয়| কেননা জঙ্গিদের মধ্যে কোনও ভেদ হনা| দেখা মাত্রই তাদের খতম করতে হবে| জঙ্গি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে ফের সতর্ক করা হয়েছে|
জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিল আমেরিকা
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















