News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধী হত্যা : রাহুল গান্ধীর বিতর্কিত অবস্থান নিয়ে সরব আরএসএস
Image

গান্ধী হত্যা : রাহুল গান্ধীর বিতর্কিত অবস্থান নিয়ে সরব আরএসএস

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): কোন শব্দে বিশ্বাস রাখেন রাহুল? মাহাত্মা গান্ধী হত্যা নিয়ে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর rssবিতর্কিত অবস্থান নিয়ে সরব হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ | মহাত্মা গান্ধী হত্যায় নিয়ে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হাত ছিল না| কিন্তু আদালতের বাইরে বলন, যা বলেছেন, তার প্রতিটি শব্দে বিশ্বাস রাখেন তিনি| এরপরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ফেসৱুক পেজে প্রশ্ন তোলা হয়েছে, কোন শব্দে বিশ্বাস রাখেন রাহুল? যা তিনি কোর্টে এফিডেভিট দিয়ে বলে এসেছেন তাতে, নাকি জনসমক্ষে যে মিথ্যে আউড়েছেন, তাতে? তাদের বক্তব্য, এবার মিথ্যে বলা বন্ধ করতে হবে কংগ্রেস আর রাহুলকে| উল্টে ক্ষমা চাইতে হবে|
প্রসঙ্গত, এক জনসভায় রাহুল বলেন, আরএসএস খুন করেছে গান্ধীকে| এর বিরুদ্ধে আদালতে যায় আরএসএস| সেই মামলা খারিজ করার দাবিতে কংগ্রেসের সহ সভাপতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন| দেশের সর্বোচ্চ আদালতে রাহুল গান্ধী হত্যার জন্য আরএসএসকে দায়ী করেননি, আরএসএসের সঙ্গে যুক্ত নির্দিষ্ট কিছু ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি| অথচ আদালতে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বৃহস্পতিবার রাহুল মন্তব্য করেন, নিজের প্রতিটি শব্দ সমর্থন করছেন তিনি|
এরপরই রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধীতা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয় বিশ্বের সবচেয়ে বড় আরাজনৈতিক সংগঠন আরএসএস| আরএসএসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়| সত্যর প্রতি নিষ্ঠা দেখিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধী কি ক্ষমা চাওয়ার সাহস রাখেন, তিনি কি গ্যারান্টি দিতে পারেন, এধরনের মিথ্যে তিনি বা তাঁর দল ভবিষ্যতে আর বলবেন না? রাহুল ও কংগ্রেস- উভয়ের কাছেই তারা লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা দাবি করেছে আরএসএস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top