News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রীর আহ্বান
Image

শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ ২৩ আগষ্ট আগরতলা শহরে আইপিএফটির মিছিল থেকে তান্ডবের ঘটনা নিয়ে মুখ PHOTO 3খুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই ধরনের ঘটনা প্ররোচনামূলক ও উস্কানীমূলক এবং অপ্রতাশিত বলেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা একেবারেই নিন্দনীয়৷ পুরো ঘটনাটি মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্ত রিপোর্ট এক মাসের মধ্যেই জমা পড়বে৷ বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷
মুখ্যমন্ত্রী বলেন,মঙ্গলবার দুপুর থেকে যখন আইপিএফটি কর্মী সমর্থকরা হামলা হুজ্জুতি চালিয়ে আসছিল এতে শহরের মানুষ মাঠে নেমে পুলিশ প্রশাসনকে নিয়ে যৌথ সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তার জন্য প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গুজব রটানো হচ্ছে৷ অসত্য তথ্য উদ্দেশ্যমূলক ভাবে ছড়ানো হচ্ছে৷ সংসৃকতি এবং ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে তদন্ত করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে৷ শান্তি সম্প্রীতিকামী মানুষ এই গুজবকে প্রত্যাখ্যান করবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি রাজ্যবাসীর কাছে গুজবে কান না দিয়ে প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন৷ রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে রাজ্যের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top