News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে বিস্ফোরণ, মৃত তিন
Image

আফগানিস্তানে বিস্ফোরণ, মৃত তিন

কাৱুল, ২৫ আগস্ট (হি.স.) : আফগানিস্তানের বাল্ক প্রদেশে এক বিস্ফোরণে তিনজন মারা গিয়েছে বলে জানা গিয়েছে| এই bomb blastঘটনায় আহত অন্তত ১৪ জন| আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার খুলম জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে| তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি| বাল্ক প্রদেশের আব্দুল রাজ্জাক কাদেরি নামে এক কর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি ব্যাগে থাকা বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে| কিন্তু কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি| তবে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আসাদুল্লাহ শারিফি নামে দেশের এক সাংসদ ছিলেন| ধারণা করা হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top