News Flash

  • Home
  • Uncategorized
  • শুধু পর্দায় নয়, বাস্তবেও র‌্যাগিংয়ের শিকার হয়েছেন সোনাক্ষী সিনহা
Image

শুধু পর্দায় নয়, বাস্তবেও র‌্যাগিংয়ের শিকার হয়েছেন সোনাক্ষী সিনহা

মুম্বই, ২৫ আগস্ট(হি.স.) : বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা আগামী সপ্তাহে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন তার অ্যাকশন sonakshi-sinha-ছবি আকিরাতে| ছবিতে নাকি কলেজ র‌্যাগিং নিয়ে নানা ঘটনা দেখানো হবে, যেখানে সোনাক্ষীকে দেখা যাবে র‌্যাগিংয়ের বিরুদ্ধে লড়াই করতে| সোনাক্ষী জানালেন, শুধু পর্দায় নয়, বাস্তবেও নাকি র‌্যা গিংয়ের শিকার হয়েছিলেন তিনি|
তিনি জানিয়েছেন, র‌্যাগিংকে ছবিটিতে খুব ভালোভাবে দেখানো হয়েছে| তবে তিনি যখন ছাত্রী ছিলেন র‌্যাগিং এতটা মারাত্মক ছিল না| তিনি নিজে র‌্যাগিংয়ের শিকার হয়েছেন, নিজেও র‌্যা গিং করেছেন| কিন্তু তারা সবাই এখন সোনাক্ষীর ভালো বন্ধু| র‌্যাগিংয়ের জন্য কোনও তিক্ত অভিজ্ঞতা তাঁর হয়নি| তাঁকে যারা র‌্যাংগিং করেছে বা যাদের তিনি র‌্যাগিং করেছেন, সবার সঙ্গেই এখন ভালো সম্পর্ক তাঁর| র‌্যাগিং তখন খুব মজার একটা বিষয় ছিল| সম্পর্ককে খারাপ তো করতই না| উলটে দৃঢ় হত|
আকিরা ছবিতে সোনাক্ষীর চরিত্রটি একটি মেয়ের, যে যোধপুর থেকে মুম্বাই এসেছে পড়াশোনার জন্য| কলেজে তাকে র‌্যাগেিংয়ের মুখোমুখি হতে হয়| কীভাবে মেয়েটি পরিস্থিতি সামলায়, তা নিয়েই আকিরা| ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ| কঙ্কনা সেনশর্মাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন| ছবি পরিচালনা করছেন এ আর মুরগাডোস| ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আকিরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top