News Flash

  • Home
  • Uncategorized
  • মানিকভান্ডারের জীবন বিমা এজেন্ট নিখোঁজ চাম্পাহাওয়ড়ে, চাঞ্চল্য
Image

মানিকভান্ডারের জীবন বিমা এজেন্ট নিখোঁজ চাম্পাহাওয়ড়ে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ আগষ্ট৷৷ খোয়াই এলাকার চাম্পাহাওড় থানাধীন খোয়াই-কমলপুর সড়কে সুখিয়াবাড়ী এলাকার LIC LOOGপাহাড়ে টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকা থেকে নিখোঁজ হল কমলপুর মানিকভান্ডার নিবাসী এক এলআইসি এজেন্ট৷ বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা থেকে নিখোঁজ তাপস দত্ত নামে ঐ অলআইসি এজেন্ট ও ব্যবসায়ী৷ ঘটনার বিবরনে চাম্পাহাওড় থানার ওসি নারায়ন চক্রবর্তী জানান, বুধবার রাতে খোয়াই থানায় তাপস দত্তের নিখোঁজ ডাইরী করা হয়৷ এরপরই ঘটনাটি চাম্পাহাওড় থানায় জানানো হলে শুরু হয় দৌড়ঝাঁপ৷ বৃহস্পতিবার দিনভর সুখিয়াবাড়ীর পাহাড়ী দুর্গম এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান চালানো হয়৷ ঘটনাস্থলে থেকে কিছু দূরে নিখোঁজ তাপস দত্তের বাইকটি পাওয়া যায়৷ বাইকের নম্বর হল টিআর-০৪এ-৪৫৬৮৷ একদিকে পুলিশের তল্লাশী অভিযান চলে, অন্যদিকে ডগ স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী শুরু করে৷ সেই তল্লাশীতেই কিছু দূরেই তাপস দত্তের এলআইসি’র কাগজপত্র পাওয়া যায়৷ কিন্তু দিনভর পুলিশ কুকুরকে কাজে লাগিয়েও নিখোঁজ ব্যাক্তির কোন সন্ধান মিলেনি৷
উল্লেখ্য নিখোঁজ তাপস দত্তের শ্বশুর বাড়ী খোয়াইতে৷ প্রতি মাসেই এলআইসি অফিসে তিনি আসেন প্রিমিয়ামের টাকা জমা দিতে৷ জানা যায় তিনি কমপক্ষে ২ লক্ষ টাকা সব সময় নিয়ে আসেন৷ ঘটনার দিন রাত দশটা পর্যন্ত তাপস দত্তের কোন খোঁজ মিলেনি এবং তিনি বাড়ীতেও পৌঁছাননি বা মোবাইল ফোনেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছিলনা৷ খোয়াইতেও বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাপস দত্তের কোন সন্ধান মিলেনি৷ বাধ্য হয়েই খোয়াই থানায় নিখোঁজ ডাইরী করানো হয়৷ বৃহস্পতিবার ডগ স্কোয়াড আসতে বিলম্ব হওয়ায় সারাদিন তল্লাশীলর পরও কোন সন্ধানই মিললনা তাপস দত্তের৷ প্রাকৃতিক দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তল্লাশী একসময় বন্ধ করা হয়৷ আগামীকাল ফের একবার তল্লাশী করা হবে বলে জানালেন চাম্পাহাওড় থানার ওসি নারায়ন চক্রবর্তী৷ ঘটনাস্থলে এসপি, এসডিপিও সহ কমলপুর থানার পুলিশ জোড় তল্লাশী চালাচ্ছে৷ খবর লেখা পর্যন্ত কোন প্রকার হদিশ মিলেনি নিখোঁজ এলআইসি এজেন্ট তাপস দত্তের৷ পুলিশ ইতিমধ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখছে৷ আগামী দিনেই এই রহস্য উদঘাটন হতে পারে৷ তবে উক্ত ঘটনায় খোয়াই-কমলপুর এলাকার জনগন উৎকন্ঠার মধ্যে রয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top