নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ আগষ্ট৷৷ খোয়াই এলাকার চাম্পাহাওড় থানাধীন খোয়াই-কমলপুর সড়কে সুখিয়াবাড়ী এলাকার
পাহাড়ে টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকা থেকে নিখোঁজ হল কমলপুর মানিকভান্ডার নিবাসী এক এলআইসি এজেন্ট৷ বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা থেকে নিখোঁজ তাপস দত্ত নামে ঐ অলআইসি এজেন্ট ও ব্যবসায়ী৷ ঘটনার বিবরনে চাম্পাহাওড় থানার ওসি নারায়ন চক্রবর্তী জানান, বুধবার রাতে খোয়াই থানায় তাপস দত্তের নিখোঁজ ডাইরী করা হয়৷ এরপরই ঘটনাটি চাম্পাহাওড় থানায় জানানো হলে শুরু হয় দৌড়ঝাঁপ৷ বৃহস্পতিবার দিনভর সুখিয়াবাড়ীর পাহাড়ী দুর্গম এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান চালানো হয়৷ ঘটনাস্থলে থেকে কিছু দূরে নিখোঁজ তাপস দত্তের বাইকটি পাওয়া যায়৷ বাইকের নম্বর হল টিআর-০৪এ-৪৫৬৮৷ একদিকে পুলিশের তল্লাশী অভিযান চলে, অন্যদিকে ডগ স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী শুরু করে৷ সেই তল্লাশীতেই কিছু দূরেই তাপস দত্তের এলআইসি’র কাগজপত্র পাওয়া যায়৷ কিন্তু দিনভর পুলিশ কুকুরকে কাজে লাগিয়েও নিখোঁজ ব্যাক্তির কোন সন্ধান মিলেনি৷
উল্লেখ্য নিখোঁজ তাপস দত্তের শ্বশুর বাড়ী খোয়াইতে৷ প্রতি মাসেই এলআইসি অফিসে তিনি আসেন প্রিমিয়ামের টাকা জমা দিতে৷ জানা যায় তিনি কমপক্ষে ২ লক্ষ টাকা সব সময় নিয়ে আসেন৷ ঘটনার দিন রাত দশটা পর্যন্ত তাপস দত্তের কোন খোঁজ মিলেনি এবং তিনি বাড়ীতেও পৌঁছাননি বা মোবাইল ফোনেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছিলনা৷ খোয়াইতেও বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাপস দত্তের কোন সন্ধান মিলেনি৷ বাধ্য হয়েই খোয়াই থানায় নিখোঁজ ডাইরী করানো হয়৷ বৃহস্পতিবার ডগ স্কোয়াড আসতে বিলম্ব হওয়ায় সারাদিন তল্লাশীলর পরও কোন সন্ধানই মিললনা তাপস দত্তের৷ প্রাকৃতিক দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে তল্লাশী একসময় বন্ধ করা হয়৷ আগামীকাল ফের একবার তল্লাশী করা হবে বলে জানালেন চাম্পাহাওড় থানার ওসি নারায়ন চক্রবর্তী৷ ঘটনাস্থলে এসপি, এসডিপিও সহ কমলপুর থানার পুলিশ জোড় তল্লাশী চালাচ্ছে৷ খবর লেখা পর্যন্ত কোন প্রকার হদিশ মিলেনি নিখোঁজ এলআইসি এজেন্ট তাপস দত্তের৷ পুলিশ ইতিমধ্যে বিভিন্ন দিক খতিয়ে দেখছে৷ আগামী দিনেই এই রহস্য উদঘাটন হতে পারে৷ তবে উক্ত ঘটনায় খোয়াই-কমলপুর এলাকার জনগন উৎকন্ঠার মধ্যে রয়েছে৷
মানিকভান্ডারের জীবন বিমা এজেন্ট নিখোঁজ চাম্পাহাওয়ড়ে, চাঞ্চল্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















