News Flash

  • Home
  • Uncategorized
  • পেপেকে ইউরো সেরা বলে ঘুরিয়ে গ্রিজম্যানের সমালোচনা রোনাল্ডোর
Image

পেপেকে ইউরো সেরা বলে ঘুরিয়ে গ্রিজম্যানের সমালোচনা রোনাল্ডোর

লিসবোন, ২৫ আগস্ট (হি.স.) : ঘুরিয়ে ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যানের সমালোচনা করলেন পর্তুগিজ আইকন Ronaldoক্রিশ্চিয়ানো রোনাল্ডো| তাঁর মতে ইউরো টুর্নামেন্টে সেরা ফুটবলারের যোগ্য দাবিদার ছিলেন পেপে| ২০১৬র ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ইউরো কাপ ঘরে তোলে পর্তুগাল| যদিও পুরস্কার ওঠে ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যানের হাতে| তবে রোনাল্ডো মনে করেন এই পুরস্কারটি পর্তুগিজ ডিফেন্ডার পেপেরই পাওয়া উচিত্ ছিল |
প্রসঙ্গত, সম্প্রতি রোনাল্ডোকে ছাপিয়ে নিজেকেই ইউরোপ সেরা পুরস্কˆারের যোগ্য হিসেবে দাবি করেন হউরোর পুরো আসরে দুর্দান্ত খেলা গ্রিজম্যান| আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলা বেস্টপ্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েই এই মত ব্যক্ত করেন ইউরো কাপে সর্বোচ্চ ছয়টি গোল করে গোল্ডেন ৱুট পাওয়া অ্যন্তোনিও| এরপরই পেপেকে ইউরো কাপের সেরা খেলোয়াড় হিসেবে তুলে ধরেন ইউরো-তে সিলভার ৱুট পাওয়া রোনাল্ডো|
তিনি বলেন, আমার মতে, এ বছরটি দুর্দান্ত কাটিয়েছে পেপে| হয়তো এটাই ছিল তার সেরা মরশুম| নিঃসন্দেহে পর্তুগাল ও চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ছিল সে| তিনি আরও বলেন, ইউরোর একাদশে তাকে নেওয়ায় আমি খুবই খুশি| তবে আমার বিশ্বাস টুর্নামেন্টের সেরা ফুটবলার ছিল পেপে|
উল্লেখ্যে, আজ মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ২০১৬-১৭ মরশুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে উয়েফা বেস্টপ্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে| রোনান্ডো, গ্রিজম্যান ছাড়াও তিনজনের চূড়ান্ত তালিকা আছেন ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া রোনান্ডোর ক্লাব সতীর্থ গ্যারেথ বেল|এখন দেখার কে হলেন উয়েফার বেস্ট প্লেয়ার|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top