News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তিলকরত্নে দিলশান
Image

চলতি সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তিলকরত্নে দিলশান

কলম্বো, ২৫ আগস্ট (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন TILAKA RATNAশ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান| তাঁর অবসরের পর আর দেখা যাবে না বিশ্ব ক্রিকেটে ‘দিলস্কুপ’|
বৃহস্পতিবার এই ঘোষণা করে দিলশান জানান, ডাম্বুলা ম্যাচের পরই আন্তর্জাতিক একদিনের ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেব| অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ টেস্ট সিরিজ জয়ের পর স্টিভ স্মিথদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা| পরে আরও দুটি টি-২০ খেলে শ্রীলঙ্কার এই বিস্ফোরক ওপেনার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন| তিনি ৮৭টি টেস্টে ১৬ সেঞ্চুরিসহ ৫৪৯২ রান করেছেন| বল হাতে দিলশান উইকেট নিয়েছেন ৩৯টি|
দিলস্কুপ শট সৃষ্টিকারী দিলশান ডাম্বুলায় ৩৩০টি একদিনের ম্যাচ খেলবেন| তারপরই একদিনের ক্রিকেটকে গুডবাই জানাবেন| ১৯৯৯-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচ অভিষেক হয় দিলশানের| ২২টি সেঞ্চুরিসহ এখন পর‌্যন্ত ১০২৪৮ রান করেছেন দিলশান| কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনের পর এবার শ্রীলঙ্কা ক্রিকেটে দিলশান ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top