কাৱুল, ২৫ আগস্ট (হি.স.) : আফগানিস্তানের বাল্ক প্রদেশে এক বিস্ফোরণে তিনজন মারা গিয়েছে বলে জানা গিয়েছে| এই
ঘটনায় আহত অন্তত ১৪ জন| আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার খুলম জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে| তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি| বাল্ক প্রদেশের আব্দুল রাজ্জাক কাদেরি নামে এক কর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি ব্যাগে থাকা বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে| কিন্তু কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি| তবে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আসাদুল্লাহ শারিফি নামে দেশের এক সাংসদ ছিলেন| ধারণা করা হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে|
আফগানিস্তানে বিস্ফোরণ, মৃত তিন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















