News Flash

  • Home
  • Uncategorized
  • রিল লাইফে কাজল এবার সিঙ্গল মাদার
Image

রিল লাইফে কাজল এবার সিঙ্গল মাদার

মুম্বাই, ২৪ আগস্ট (হি.স.) : সিঙ্গল মায়ের চরিত্রে অভিনয় করবেন কাজল| একথা জানিয়েছেন অজয় দেবগন নিজেই| এ Kajolবছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং| ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে অনেক রকম চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী| কিন্তু এবারর চরিত্র নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং|
ছবিতে একজন ৮ বছর বয়সী বাচ্চার মায়ের চরিত্রে অভিনয় করবেন| সিঙ্গল মাদাদের বাচ্চাকে বড় করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়| বিভিন্ন পারিপার্শ্বিক চাপ আসতে শুরু করে তাঁর উপরে| এছাড়া, স্কুলে বাচ্চার বন্ধুর মায়েদের থেকেও বিভিন্ন কটাক্ষ শুনতে হয়| সেই সব ঘটনা ফুটিয়ে তোলা হবে ছবিতে| সব সমস্যা কাটিয়ে উঠে কীভাবে নিজের সন্তানকে ভালো ভাবে মানুষ করতে পারবেন কাজল তা দেখানো হবে ছবিতে| বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে স্কুলের গণ্ডি পেরিয়ে সন্তান ভর্তি হবে কলেজে| সেখানেই শেষ হয়ে যাবে ছবিটি|
ছবির পরিচালনা করবেন অ্যাড ফিল্মমেকার রাকেশ সাথি| ছবির গল্প লিখেছেন রবিন ভাট ও আনন্দ গান্ধি| এর আগে রাকেশের বিভিন্ন অ্যাড ফিল্মে অভিনয় করেছেন কাজল| এছাড়া, অজয় দেবগনের প্রাক্তন ক্লাসমেট রাকেশ| তবে ছবির বাকি কাস্ট কারা হবেন, সেই বিষয় এখনও জানা যায়নি| এছাড়া, ছবির নামও এখনও পর‌্যন্ত জানা যায়নি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top