News Flash

  • Home
  • Uncategorized
  • দিলীপ ঘোষ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড
Image

দিলীপ ঘোষ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট৷৷ রাজধানীর চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করল আদালত৷ সাজাপ্রাপ্তরা হল জগদীশ রবিদাস ওরফে ভাইয়া, ইয়াসিন মিয়া, নীহার রঞ্জন রায়, আবু সায়েদ ও প্রাণতোষ দাস৷ দুদিন আগে আদালতে রায় ঘোষণা দেওয়ার দিন আদালত চত্বর থেকে পালিয়ে যায় অন্যতম অভিযুক্ত দীপক মিয়া৷ এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে দীপক মিয়ার বিরুদ্ধে৷ এই মামলায় অন্যতম অভিযুক্ত মুজিবর রহমানসহ দুই জন পালিয়ে রয়েছেন৷ তাদের বিরুদ্ধে আদালত স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রখেছে৷
রাজধানীতে সংঘটিত চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যা মামলায় বুধবার রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি৷ বিচারক আদলতে MUDERঅনুপস্থিত থাকায় রায় ঘোষণা হয়নি৷ পরবর্তী দিন ধার্য্য করা হয়েছিল গত সোমবার৷ কিন্তু সেদিন এক আসামী আদালত থেকে পালিয়ে যাওয়ার পর রায় ঘোষণা হয়নি৷ পরবর্তী দিন ধার্য্য করা হয়েছিল বুধবার৷ সেই মোতাবেক এদিন পশ্চিম জেলা অতিরিক্ত জেলা জজ এই সাজা ঘোষণা দিয়েছেন৷
২০১৩ সালের নয় নভেম্বর আগরতলা শহরে নৃশংসভাবে খুন হন দিলীপ ঘোষ৷ রামনগর নয় নম্বর রোডের একটি ড্রেইন থেকে পুলিশ গৌতম দিলীপ ঘোষের মৃতদেহ উদ্ধার করে৷ এই ঘটনার প্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল৷ মামলার নম্বর ৩৪৬/১৩৷ মামলাটি হয় ইউএস ৩০২/১৪৯/১২০ (বি) আইপিসি মোতাবেক৷ এখনও পর্যন্ত পুলিশের তদন্তে যা খবর আগরতলা পুর নিগমের নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই মাফিয়া গোষ্ঠীর রেশারেশিতে খুন হন দিলীপ ঘোষ৷ ঘটনার পর পুলিশ তদন্ত চালিয়ে নয়জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে৷ তারা হলেন, আবু সাহেদ, ইয়াসিন মিয়া, প্রাণতোষ দাস, জগদীশ রবিদাস, নীহার রঞ্জন দাস, দিপক মিয়া, সুব্রত ঘোষ, মুজিবর রহমান এবং বলরাম রাজভর৷ পুলিশ সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও দুইজন মুজিবর ও বলরাম এখনও পলাতক৷ পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ৷ দীর্ঘদিন জেলে রেখেই তাদের বিচার প্রক্রিয়া চলে৷ এর মধ্যে শারীরিক অসুস্থতার জন্য দীপক মিয়া এবং সুব্রত ঘোষকে জামিন দেওয়া হয়৷ এদিকে, সুব্রত পালিয়ে যায়৷ এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট চল্লিশজন সাক্ষ্যদান করেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top