News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য নেইমারকে ব্রাজিলে থাকার অনুমতি দিল বার্সেলোনা
Image

বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য নেইমারকে ব্রাজিলে থাকার অনুমতি দিল বার্সেলোনা

প্যারিস, ২৩ আগস্ট (হি.স.) : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নেইমারকে ব্রাজিলে থাকার অনুমতি দিল বার্সেলোনা| WORLD CUPসেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষেই নু্য ক্যাম্পে ফিরবেন ফুটবলে অলিম্পিকে সোনা জয়ী দলের এই নায়ক| তাঁর হাত ধরেই ঘরের মাঠে অধরা সোনার পদক জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা ব্রাজিল| এরই মধ্যে নেইমারকে রেখে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ আদেনর লিওনার্দো বাচ্চি|
এর আগে আশা করা হয়েছিল, অলিম্পিক শেষে ক্লাব সতীর্থদের সঙ্গে যোগ দেবেন নেইমার| তবে দলের অন্যতম সেরা তারকাকে খানিকটা বিশ্রামে রাখার পক্ষেই বার্সেলোনা কর্তৃপক্ষ| বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ দুটি শেষ করেই স্পেনে ফেরার অনুমতি দিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিক|
তাই আগামী রবিবার বার্সার অ্যাথলেতিক বিলবাও সফরে পাওয়া যাবে না নেইমারকে| নেইমারকে ছাড়াই লা লিগার শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করেছে কাতালানরা| নতুন মরশুমে নিজেদের প্রথম ম্যাচেই রিয়াল বেটিসের বিপক্ষে ৬-২ ব্যবধানের জয় পায় লুইস এনরিকের শিষ্যরা| লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে হ্যাটট্রিক উল্লাসে মাতেন লুইস সুয়ারেজ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top