News Flash

  • Home
  • Uncategorized
  • বালোচিস্তানে মোদী সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের পাকিস্তানের
Image

বালোচিস্তানে মোদী সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের পাকিস্তানের

করাচি, ২৩ আগস্ট (হি.স.) : বালোচিস্তান ইসু্যতে যাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমর্থন করেছেন, তাঁদের pakistanবিরুদ্ধে এফআইআর দায়ের করল পাকিস্তান সরকার| ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বালুচিস্তানের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন| ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানানোর জন্য তিন শীর্ষ বালুচ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ পাঁচটি মামলা দায়ের করল পাকিস্তান| ব্রাহমাডাঘ ৱুগটি, হার্বিয়ার মারি এবং বানুক করিমা বালুচের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ১২০,১২১, ১২৩ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন| অশান্ত বালুচিস্তানের খুজধার এলাকার পাঁচটি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে| এই ধারাগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ ঘোষণার চেষ্টা করা বা যুদ্ধ ঘোষণার জন্য প্ররোচিত করার অভিযোগও|
অভিযোগকারীদের দাবি, ৱুগতি, মারি এবং বালুচ মোদীর বক্তব্য সমর্থন করেছেন| কার‌্যনির্বাহী জেলা পুলিশ অফিসার মহম্মদ আশরফ জাটক এ কথা জানিয়েছেন| উল্লেখ্য, লালকেল্লা থেকে ভাষণে মোদী বলেন, বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষের ওপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরার জন্য বালুচিস্তানের মানুষ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন| পাকিস্তান মোদীর ওই বক্তব্যের তীব্র বিরোধিতা করে| তারা বলে মোদী রেড লাইন লঙ্ঘন করেছেন| পাকিস্তান জানায় তারা, আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করবে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top