News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় ভিলেজ কমিটির অফিসে তালা দিলেন জনতা
Image

আমবাসায় ভিলেজ কমিটির অফিসে তালা দিলেন জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ ধলাই জেলার আমবাসার হরিণছড়ার হরিমঙ্গল ভিলেজ কমিটির জিআরএসকে school lockedবদলীর প্রতিবাদে মঙ্গলবার ভিলেজ কমিটির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী৷
ধলাই জেলার আমবাসার হরিণছড়ার হরিমঙ্গল ভিলেজ কমিটির জিআরএস কর্মী পঙ্কজ দেবনাথকে বদলীর নির্দেশ দেওয়া হয়েছে৷ এলাকাবাসীর দাবী অন্তত এক বছর তাকে এখানেই রাখতে হবে৷ তার বদলীর আদেশ প্রত্যাহার করে নিতে হবে৷ সোমবার এলাকাবাসী এই বিষয়ে কথা বলার জন্য ব্লক অফিসেও গিয়েছিলেন৷ ব্লক আধিকারীককে না পেয়ে তারা ফিরে আসতে বাধ্য হন৷ বদলীর প্রতিবাদ জানিয়েই তারা আজ ভিলেজ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে৷ এদিকে, আমবাসা ব্লকের বিডিও অবশ্য জনগণের দাবী নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন সরকারী চাকুরীতে বদলী হতেই হবে৷ এলাকার মানুষজনের রেগার বকেয়া টাকা সহ অন্যান্য বিভিন্ন কাজে জিআরএসের যথেষ্ট ভূমিকা রয়েছে৷ অর্থ বছরের মাঝখানে জিআরএসকে বদলী করা হলে সমস্যার সম্মুখীন হতে হবে৷ সেই কারণেই জিআরএসের বদলীর প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top