নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ ধলাই জেলার আমবাসার হরিণছড়ার হরিমঙ্গল ভিলেজ কমিটির জিআরএসকে
বদলীর প্রতিবাদে মঙ্গলবার ভিলেজ কমিটির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী৷
ধলাই জেলার আমবাসার হরিণছড়ার হরিমঙ্গল ভিলেজ কমিটির জিআরএস কর্মী পঙ্কজ দেবনাথকে বদলীর নির্দেশ দেওয়া হয়েছে৷ এলাকাবাসীর দাবী অন্তত এক বছর তাকে এখানেই রাখতে হবে৷ তার বদলীর আদেশ প্রত্যাহার করে নিতে হবে৷ সোমবার এলাকাবাসী এই বিষয়ে কথা বলার জন্য ব্লক অফিসেও গিয়েছিলেন৷ ব্লক আধিকারীককে না পেয়ে তারা ফিরে আসতে বাধ্য হন৷ বদলীর প্রতিবাদ জানিয়েই তারা আজ ভিলেজ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে৷ এদিকে, আমবাসা ব্লকের বিডিও অবশ্য জনগণের দাবী নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন সরকারী চাকুরীতে বদলী হতেই হবে৷ এলাকার মানুষজনের রেগার বকেয়া টাকা সহ অন্যান্য বিভিন্ন কাজে জিআরএসের যথেষ্ট ভূমিকা রয়েছে৷ অর্থ বছরের মাঝখানে জিআরএসকে বদলী করা হলে সমস্যার সম্মুখীন হতে হবে৷ সেই কারণেই জিআরএসের বদলীর প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী৷
আমবাসায় ভিলেজ কমিটির অফিসে তালা দিলেন জনতা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















