News Flash

  • Home
  • Uncategorized
  • সিমনা-তমাকারি কেন্দ্রে উপনির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন
Image

সিমনা-তমাকারি কেন্দ্রে উপনির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ টিটিএডিসির সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার নির্বিঘ্নেই সম্পন্ন Election Stampহয়েছে৷ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এদিন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়৷ ৩২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে৷ বিকাল চারটার পরও কয়েকটি বুথে ভোট গ্রহণ করা হয়েছে৷ ভোট গ্রহণ প্রক্রিয়াকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আরক্ষা প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ এই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ গত এক পক্ষকাল ধরে চলে আসছিল৷ বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটেছিল৷ স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা দিনভর উপস্থিত ছিলেন এবং পরিস্থিতির উপর নজরদারী চালিয়ে গিয়েছেন৷
এই কেন্দ্রে প্রধান লড়াই হচ্ছে বামফ্রন্ট মনোনতি সিপিএম প্রার্থী কুমুদ দেববর্মা এবং আইপিএফটির প্রার্থী মঙ্গল দেববর্মার মধ্যে৷ যদিও কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করিয়েছে দিনেশ দেববর্মাকে৷ এখন দেখার গণ দেবতার রায় কোন দলের প্রার্থীর পক্ষে যায়৷ যদিও গত এডিসি নির্বাচনে সিপিএম ও আইপিএফটির প্রার্থীর ভোটের ব্যবধান সামান্যই ছিল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top