News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরিস্থিতির অবনতি বিহারে, শোচনীয় উত্তরপ্রদেশের অবস্থাও
Image

বন্যা পরিস্থিতির অবনতি বিহারে, শোচনীয় উত্তরপ্রদেশের অবস্থাও

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বিহার ও উত্তরপ্রদেশে| তবে, খানিকটা স্বস্তি হল শোন, map uttarakhandগঙ্গা, যমুনার জলস্তর কিছুটা নেমেছে| তবে তা এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে| শুধু বিহারেই ঘরছাড়া ২ লক্ষ মানুষ| গত ৩ দিনে ১৯ জনের মৃতু্য হয়েছে| উত্তরপ্রদেশের অবস্থাও শোচনীয়| ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ১৬ লক্ষ মানুষ| জলের নিচে এলাহাবাদ, বাল্লিয়া, বলরামপুর, গোণ্ডা, বারাণসীর ২০০টি গ্রাম| এলাহাবাদ, বাল্লিয়াতে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন|
উদ্ধারকাজের জন্য দুই রাজ্যে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বিপর‌্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দল| ২৬,৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড বন্যাবিধ্বস্ত এই পাঁচ রাজ্যে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| মধ্যপ্রদেশে জলের নিচে ৬ জেলা| ঘরছাড়া কয়েক লাখ মানুষ| ইতিমধ্যে মৃতু্য হয়েছে ১৭ জনের| আবহাওয়া দফতরের পূর্বাভাস, জবলপুর, কাটনি, পান্না, রেওয়া, সাতনায় ভারি বৃষ্টি হবে| রাজস্থানের বারান জেলায় ৫৬ টি গ্রাম জলমগ্ন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top