News Flash

Image

কলেজটিলায় যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট৷৷ ফের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রাজধানী আগরতলায়৷ এমবিবি কলেজ Murderলেইক থেকে মঙ্গলবার সকালে চবিবশ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম রূপক সাহা৷ সোমবার থেকে সে নিখোঁজ ছিল৷ খুন না জলে ডুবে রূপকের মৃত্যু হয়েছে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷
মঙ্গলবার পূর্ব থানার পুলিশ এমবিবি কলেজ লেইক থেকে রূপকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ সোমবার সকালে দোকানে যাবার জন্য বাড়ি থেকে বের হয় সকাল এগারটা নাগাদ৷ এর পর সে আর বাড়ি ফিরেনি৷ রাতেই পূর্ব থানায় পুলিশকে জানানো হয় বিষয়টি৷ লোটাস ক্লাব এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তার আর কোন হদিশ পাওয়া যায়নি৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারটা নাগাদ কলেজ লেইকে একটি মৃতদেহ ভাসতে থেকে খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পরে বাড়ির লোকজন মৃতদেহটি সনাক্ত করেছে৷ পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ তদন্ত করে দেখা হচ্ছে এটি আত্মহত্যা নাকি খুন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top