News Flash

  • Home
  • Uncategorized
  • রবতারের স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত সুশান্ত সিং রাজপুত
Image

রবতারের স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত সুশান্ত সিং রাজপুত

মুম্বাই, ২৩ আগস্ট (হি.স.) : রবতারের শুটিং সেটে আহত হয়েছেন সুশান্ত সিং রাজপুত| শেষ দিনের শুটিং চলাকালীন আহত হন Rajputতিনি| ছবির স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়েই সুশান্তের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়|
সুশান্ত জানিয়েছেন, পিচ্ছিল স্থানের মধ্যে শুটিং চলছিল| তাই শুট করার সময় তাঁর পা পিছলে যায়| যার জন্য লিগামেন্ট ছিঁড়ে যায় সুশান্তের| তিনি জানিয়েছেন, দৃশ্যটির জন্য বহুবার প্র‌্যাক্টিস করেছেন তিনি| এছাড়া, স্টান্টের দৃশ্যে শুট করার জন্য কোনও সমস্যা হয় না তাঁর| কিন্তু, সেই দিন সেটে পিছল থাকার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে| তবে আঘাত পেয়েও কথা মতো দৃশ্যের শুটিং যে তাঁরা সঠিকভাবে শেষ করতে পেরেছেন সেটাই সুশান্তের কাছে অনেক বড় ব্যপার| লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য এক মাস দৌড়াদৌড়ি ও ভারী কোনও কাজ করতে ডাক্তার বারণ করেছেন সুশান্তকে| রবতার পরিচালনা করেছেন দীনেশ বিজন| ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top