মুম্বাই, ২৩ আগস্ট (হি.স.) : রবতারের শুটিং সেটে আহত হয়েছেন সুশান্ত সিং রাজপুত| শেষ দিনের শুটিং চলাকালীন আহত হন
তিনি| ছবির স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়েই সুশান্তের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়|
সুশান্ত জানিয়েছেন, পিচ্ছিল স্থানের মধ্যে শুটিং চলছিল| তাই শুট করার সময় তাঁর পা পিছলে যায়| যার জন্য লিগামেন্ট ছিঁড়ে যায় সুশান্তের| তিনি জানিয়েছেন, দৃশ্যটির জন্য বহুবার প্র্যাক্টিস করেছেন তিনি| এছাড়া, স্টান্টের দৃশ্যে শুট করার জন্য কোনও সমস্যা হয় না তাঁর| কিন্তু, সেই দিন সেটে পিছল থাকার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে| তবে আঘাত পেয়েও কথা মতো দৃশ্যের শুটিং যে তাঁরা সঠিকভাবে শেষ করতে পেরেছেন সেটাই সুশান্তের কাছে অনেক বড় ব্যপার| লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য এক মাস দৌড়াদৌড়ি ও ভারী কোনও কাজ করতে ডাক্তার বারণ করেছেন সুশান্তকে| রবতার পরিচালনা করেছেন দীনেশ বিজন| ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন|
রবতারের স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত সুশান্ত সিং রাজপুত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















