News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ফিরলেন পি ভি সিন্ধু, রাজকীয় সংবর্ধনা
Image

দেশে ফিরলেন পি ভি সিন্ধু, রাজকীয় সংবর্ধনা

হায়দরাবাদ, ২২ আগস্ট (হি.স.): দেশে ফিরলেন রিও অলিম্পিকে ভারতের একমাত্র রুপোজয়ী কন্যা পুসারলা ভেঙ্কট সিন্ধু| রিও pvsindhuঅলিম্পিকে রুপোর পদক জিতে দেশের মান রেখেছেন এই ভারতীয় শাটলার | সোমবার তাঁকে রাজকীয় সংবর্ধনা দিল দেশ| ছাদ খোলা বাসে শহর পরিক্রমা করলেন সিন্ধু| সঙ্গে ছিলেন তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ|
আজ সকালে হায়দরাবাদ বিমানবন্দরে নামেন সিন্ধু| রাজকীয় সংবর্ধনায় তাঁকে স্বাগত জানানো হয়| উপস্থিত ছিলেন তেলেঙ্গানা, অন্ধ্রর মন্ত্রী, বিশিষ্ট থেকে সাধারণ মানুষ| সিন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার রাস্তায় ঐতিহাসিক রোড শো-এর আয়োজন করা হয়| সিন্ধু ও তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদকে নিয়ে যেতে একটি বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়| ফুল দিয়ে সাজানো বাসে সিন্ধু ও গোপীচাঁদ রওনা দেন গাচিবাওলি স্টেডিয়ামের দিকে|
২০১১-য় ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর যে বাসে করে শহর পরিক্রমা করেছিল ধোনিবাহিনী, সেই বাসেই ঘোরানো হল পি ভি সিন্ধুকে| ঘরের মেয়ের অলিম্পিকে রুপো জয়ের আনন্দ উপভোগ করতে উত্সবের রঙে সেজেছে তাঁর শহর| সিন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরের রাস্তায় মোট ৫৮টি স্বাগত তোরণ নির্মাণ করা হয়|
ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ১২টা বেজে ৩৮ মিনিট| মন্থর গতিতে গাছিবাওলি স্টেডিয়ামে ঢুকল পিভি সিন্ধুর হুডখোলা বাস| ততক্ষণে গোটা স্টেডিয়ামে তিলধারণের জায়গা নেই| স্টেডিয়ামে ঢুকেই বিজয় মিছিলে অংশগ্রহণ করলেন সিন্ধু| গোটা দেশ এককথায় স্বীকার করেছে যে কোনও ব্যাডমিন্টন তারকার জন্য এমন সুবিশাল সংবর্ধনার আয়োজন ইতিপূর্বে কখনও করা হয়নি| রাজকীয় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সিন্ধুও|
এদিন দুপুর পৌনে একটা নাগাদ মূল মঞ্চে ওঠেন সিন্ধু| ততক্ষণে মঞ্চের উপরে নিজেদের আসন গ্রহণ করেছেন তেলেঙ্গানার রাজনৈতিক ব্যক্তিত্বরা| সিন্ধুর একপাশে বসেছিলেন কোচ পুলেল্লা গোপীচাঁদ, আর অন্যপাশে বাবা পিভি রামন| সিন্ধু দর্শকদের উদ্দেশ্য একবার হাত নাড়েন| গোটা স্টেডিয়াম চিত্কারে তখন ফেটে পড়ছে| চলে খানিক সেলফি তোলার পালাও|
এরপরই সিন্ধুর হাতে মাইক্রোফোন ধরিয়ে দেওয়া হয় কিছু বলার জন্য| প্রথমেই তিনি বলেন, এতকিছু আয়োজন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ| এরপর তিনি আরও বললেন, আপনাদের সকলের আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ| আমাকে সমর্থন করার জন্য আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাই| তাঁরাই আমাকে খেলার জন্য উত্সাহিত করেছেন| এইভাবে রাজকীয় সংবর্ধনায় গোটা দিনটা উপহার দেওয়ার জন্য তিনি রাজ্য সরকারকেওধন্যবাদ জানান|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top