News Flash

  • Home
  • Uncategorized
  • এবার থেকে জানুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করার ভাবনা কেন্দ্রীয় সরকারের
Image

এবার থেকে জানুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করার ভাবনা কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : এবার থেকে কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে এক মাস আগে, অর্থাত্ জানুয়ারিতে| বাজেট সংক্রান্ত Arun-Jaitley-Reutersযাবতীয় কাজকর্ম নতুন অর্থবর্ষ শুরুর আগেই যাতে মিটিয়ে ফেলা যায়, এমন চিন্তাভাবনা থেকে এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক| পাশাপাশি আলাদা করে রেল বাজেট পেশ তুলে দেওয়ারও চিন্তাভাবনা করা হয়েছে বলে জানা গিয়েছে| গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি চালু হওয়ায় এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স ও অন্যান্য সেস জিএসটিতে মিশে গিয়েছে| তাই বাজেট সংক্রান্ত নথিপত্র আরও কমিয়ে আনার চেষ্টা চলছে|
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার মনে করছে, বাজেট সংক্রান্ত কাজকর্ম প্রতিবছর ৩১ মার্চের মধ্যে শেষ করে ফেলা উচিত| যেভাবে এখন ফেব্রুয়ারি ও মে মাসে দুই পর্বে বাজেট অধিবেশন চলে, তার বিরোধিতা করেছে তারা| সংবিধানে বাজেট পেশের কোনও নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেও সাধারণত ফেব্রুয়ারির শেষ কাজের দিনে কেন্দ্রীয় বাজেট পেশ হয়| আর সংসদে তা অনুমোদন পর্ব চলে মে মাসের মাঝামাঝি পর‌্যন্ত| সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার গোটা প্রক্রিয়া এক মাস আগে শুরু করার কথা ভাবতে শুরু করেছে| যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর ভোট অন অ্যাকাউন্টের দরকার পড়বে না| অর্থাত্ ৩১ মার্চের আগেই পূর্ণ বাজেট পাশ করিয়ে নেওয়া গেলে এর প্রয়োজন থাকবে না| তাই জানুয়ারির শেষ সপ্তাহে, সম্ভবত ৩১ জানুয়ারি বাজেট পেশের কথা ভাবা হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top