News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান নরক নয় মন্তব্যে রাষ্ট্রদ্রোহিতার মামলার মুখে রামাইয়া, অবস্থানে অনড় কংগ্রেস নেত্রী
Image

পাকিস্তান নরক নয় মন্তব্যে রাষ্ট্রদ্রোহিতার মামলার মুখে রামাইয়া, অবস্থানে অনড় কংগ্রেস নেত্রী

নয়াদিল্লি,২৩ আগস্ট (হি.স.) : পাকিস্তান নরক নয় মন্তব্যের জেরে রাষ্ট্রদ্রোহিতার মামলার মুখে কন্নড় অভিনেত্রী তথা কংগ্রেস congressনেত্রী দিব্য স্পন্দনা ওরফে রামাইয়া| কর্ণাটকের মান্ডিয়ার এক সময়ের সাংসদ সম্প্রতি সেখানকার এক মহিলা সমাবেশে পাকিস্তানে সার্ক যুব উত্সব থেকে সদ্য ফেরা রামাইয়া সেদেশের আতিথেয়তার কথা বলতে গিয়ে বলেন, পাকিস্তান নরক নয়| সেখানকার লোকজনও আমাদের মতোই| আমাদের দারুণ খাতির করেছেন ওঁরা| এরপরই ভিট্টল গৌড়া নামে স্থানীয় এক আইনজীবী ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ), ৫১১ অনুচ্ছেদে আদালতে অভিযোগ দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে| প্রথম ধারাটি রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত| গতকাল ভিট্টলের অভিযোগটি গ্রহণ করেছে সোমওয়ারপেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত| শুনানি ২৭ আগস্ট| তবে মামলার মুখেও নিজের বক্তব্য থেকে সরছেন না রামাইয়া|
অনেকেরই অভিযোগ, পাকিস্তানে যাওয়া মানে নরকে যাওয়া প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের ১৬ অগাস্টের মন্তব্যকেই খোঁচা দিয়ে একথা বলেছেন যে পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদ, অশান্তি ছড়ানোর দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে, কেন তাদের প্রতি তিনি নরম, রামাইয়ার মন্তব্যে এহেন প্রশ্নই তুলেছেন তাঁরা| ভিট্টলেরও বক্তব্য, পাকিস্তান ভারতের চিরকালের শত্রু| আর সেই পাকিস্তান নরক নয় বলেছেন উনি| এটা ভারতের অপমান| পাকিস্তানের প্রশংসা করে তিনি দেশবাসীকে প্ররোচিত করছেন|
তবে নিজের অবস্থানে অটল রামাইয়া বলেছেন, ওঁদের প্রতি সম্মান দেখিয়েই ভিন্ন মত জানাচ্ছি| পাকিস্তান মোটেই নরক নয়| এ কথা বলে কোনও অন্যায় করেননি, ক্ষমা চাইবেন না, চাওয়ার কারণও নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি| তাঁর বিরুদ্ধে আইনজীবীর দায়ের করা অভিযোগ প্রসঙ্গে রামাইয়া বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, দেশে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে | সীমান্ত আমাদের আলাদা করেছে বলে অন্যদের ঘৃণা করা উচিত নয়| তাঁর আরও অভিমত বাক-স্বাধীনতা বজায় রাখা, সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলাই আমাদের কর্তব্য| গণতন্ত্রে স্বাধীনতা খর্ব করা অন্যায়| বিজেপি সেটাই করছে বলে অভিযোগ করেন তিনি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top