News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউতে গবেষণারত ছাত্রীকে ধর্ষণ, তদন্তে পুলিশ
Image

জেএনইউতে গবেষণারত ছাত্রীকে ধর্ষণ, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : ফের খবরের শিরোনামে এল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়| অভিযুক্ত আনমোল রতন rape cartonওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র| অভিযোগ, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এই সদস্য সিডি আনতে গেলে হস্টেলের ভেতর মাদক মেশানো পানীয় খাইয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আনমোল| ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয় সে| যদিও আনমোলের হুমকিকে তোয়াক্কা না করেই পুলিশে অভিযোগ করে গবেষণারত ওই ছাত্রী| পুলিশ সূত্রে পাওয়া খবর, রবিবার ঘটেছে ঘটনাটি| ছাত্রী
দিল্লির বসন্তকুঞ্জ (উত্তর) থানায় অভিযোগ দায়ের করেছেন| জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি সিনেমার সিডি চেয়ে ফেসৱুকে একটি পোস্টকরে ছাত্রীটি| আনমোল রতন ফেসৱুকে তাঁকে জানায়, তার কাছে সিডিটি রয়েছে| ছবির সিডিটি দেওয়ার জন্য সে ব্রহ্মপুত্র হস্টেলে নিয়ে যায় গবেষণারত ছাত্রীকে|
এদিকে, অভিযুক্ত আনমোল রতনকে ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর| এনিয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তারা| এমনকি সুবিচার পাওয়ার জন্য ছাত্রীটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সংগঠনের দিল্লি শাখার রাজ্য সম্পাদক আশুতোষ কুমার|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top