নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল ৱুধবার উপত্যকায় রওনা দিচ্ছেন কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্তি আগুনে পুড়ছে উপত্যকা| টানা ৪৬ দিন ধরে জারি রয়েছে কার্ফু| পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৱুধবার থেকে আরও সাড়ে পাঁচ হাজার জওয়ান মোতায়েন করা হবে বলে সূত্রের খবরে জানা গিয়েছে|
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরতে গত কয়েকদিন আগে বিরোধী দলের নেতা ওমর আবদুল্লার নেতৃত্বে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন| বিরোধী ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধি দলকে কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর যাচ্ছেন রাজনাথ সিং| তাঁর সঙ্গে উপত্যকায় যাবেন রাজীব মেহঋষি|
উল্লেখ্য, গত ৯ জুলাই নিরাপত্তাবাহিনীর গুলিতে হিজৱুল জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর| নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ৭০ জনের মৃতু্য হয়েছে|
উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে ৱুধবার কাশ্মীরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















