News Flash

  • Home
  • Uncategorized
  • রিও অলিম্পিকে প্রথম রাউন্ডে হেরে গেলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত
Image

রিও অলিম্পিকে প্রথম রাউন্ডে হেরে গেলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত

রিও ডি জেনেইরো, ২১ আগস্ট (হি.স.) : রিও অলিম্পিকের শেষদিনে দেশবাসীকে হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত| ৬৫ YOGESHকেজি ফ্রিস্টাইল বিভাগে প্রথম রাউন্ডেই তিনি হেরে গেলেন| ৩-০ ফলে যোগেশ্বরকে হারিয়ে দিয়েছেন মঙ্গোলিয়ার গ্যানজোরিগ ম্যানদাখনারান|
তবে হেরে গেলেও, এখনও যোগেশ্বরের আশা শেষ হয়ে যায়নি| ম্যানদাখনারান যদি ফাইনালে উঠতে পারেন, তাহলে রিপেচেজ রাউন্ডে নামার সুযোগ পাবেন যোগেশ্বর| সেই লড়াইয়ে জিতলে তিনি পদক পাবেন| তবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে|
এবার চতুর্থ অলিম্পিকে যোগ দিয়েছেন যোগেশ্বর| ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন| এবারও তিনি পদক পাবেন বলে দেশবাসীর আশা ছিল| কিন্তু পরিস্থিতি যা, তাতে যোগেশ্বরের হাত ধরে রিও থেকে ভারতের তৃতীয় পদক আসার সম্ভাবনা প্রায় নেই|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top