রিও ডি জেনেইরো, ২১ আগস্ট (হি.স.) : রিও অলিম্পিকের শেষদিনে দেশবাসীকে হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত| ৬৫
কেজি ফ্রিস্টাইল বিভাগে প্রথম রাউন্ডেই তিনি হেরে গেলেন| ৩-০ ফলে যোগেশ্বরকে হারিয়ে দিয়েছেন মঙ্গোলিয়ার গ্যানজোরিগ ম্যানদাখনারান|
তবে হেরে গেলেও, এখনও যোগেশ্বরের আশা শেষ হয়ে যায়নি| ম্যানদাখনারান যদি ফাইনালে উঠতে পারেন, তাহলে রিপেচেজ রাউন্ডে নামার সুযোগ পাবেন যোগেশ্বর| সেই লড়াইয়ে জিতলে তিনি পদক পাবেন| তবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে|
এবার চতুর্থ অলিম্পিকে যোগ দিয়েছেন যোগেশ্বর| ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন| এবারও তিনি পদক পাবেন বলে দেশবাসীর আশা ছিল| কিন্তু পরিস্থিতি যা, তাতে যোগেশ্বরের হাত ধরে রিও থেকে ভারতের তৃতীয় পদক আসার সম্ভাবনা প্রায় নেই|
রিও অলিম্পিকে প্রথম রাউন্ডে হেরে গেলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















